মূল বিষয়বস্তুতে যান
Baitul Hamd Jame Masjid — কার্যক্রমের ব্যানার
চলমান কার্যক্রম

Baitul Hamd Jame Masjid

রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা সংলগ্ন প্রায় ছয় বিঘা (২০০ শতক) জমির ওপর নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক 'বায়তুল হামদ জামে মসজিদ' কমপ্লেক্স। একসাথে প্রায় ১০,০০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মেগা প্রজেক্টে অত্যাধুনিক প্রি-কাস্ট পাইলিংসহ নান্দনিক স্থাপত্যের কাজ দ্রুত এগিয়ে চলছে। আল্লাহর এই ঘর নির্মাণে আপনার যাকাত, সদকা ও আর্থিক সহযোগিতার মাধ্যমে অংশ নিন।

অনুদান দিন

কার্যক্রমের পরিচিতি

বায়তুল হামদ জামে মসজিদ কমপ্লেক্স—রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং পরকালের স্থায়ী পাথেয় হিসেবে একটি মসজিদ নির্মাণের চেয়ে বড় সদাকায়ে জারিয়া আর হতে পারে না। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি গৃহ নির্মাণ করবেন।

রাজধানী ঢাকার অদূরে পূর্বাচল আধুনিক শহরের কাছাকাছি এবং আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে এক বিশাল ক্যানভাসে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন 'বায়তুল হামদ জামে মসজিদ'।

প্রজেক্টের বিশেষ বৈশিষ্ট্য ও বর্তমান অগ্রগতি:

  • জমির পরিমাণ: দুইশ শতক তথা প্রায় ছয় বিঘা জমির ওপর এই বিশাল কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।

  • ধারণক্ষমতা: মসজিদটিতে একসাথে প্রায় ১০,০০০ মুসল্লি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।

  • বর্তমান কাজ: বর্তমানে মসজিদটির প্রায় ৮০ ফিট গভীরতায় প্রি-কাস্ট পদ্ধতিতে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। এর গ্রাউন্ড ফ্লোর ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে (যা পার্কিং হিসেবে ব্যবহৃত হবে) এবং ২য় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে।

  • ব্যয় ও বাজেট: শুধুমাত্র পাইলিংয়ের কাজেই আনুমানিক তিন কোটি টাকা খরচ হবে এবং পুরো প্রজেক্টের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা।

পূর্বাচলের এই জনকল্যাণমূলক ও ঐতিহাসিক দ্বীনি মেগা প্রজেক্টে আপনার যাকাত, সদকা ও মুক্তহস্তে দেওয়া আর্থিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনার একটি দান হতে পারে আপনার পরকালের নাজাতের অসিলা। আসুন, অংশ নিই আল্লাহর ঘর নির্মাণের এই মহান কাজে।

শেয়ার করুন ০ শেয়ার

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

  • প্রতিষ্ঠান পরিচিতি

    AL-JAMIAH AS-SALAFIYAH

    আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ একটি মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিশুদ্ধ আক্বীদা, উত্তম চরিত্র ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উদ্যোগে ২৪ আগস্ট ২০১৩ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং ১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাজশাহীর পবায় এবং ধাপে ধাপে দিনাজপুর ও বরিশালে প্রতিষ্ঠিত হয়। বালক ও বালিকা শাখার মাধ্যমে জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ মানুষ তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    নারায়ণগঞ্জ, রাজশাহী, দিনাজপুর ও বরিশাল
    অনলাইনে যুক্ত থাকুন
    প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

সরাসরি অনুদান পাঠান

নিচের অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারেন। সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করুন।

bkash

অ্যাকাউন্ট নম্বর

01773925235

Nagad

অ্যাকাউন্ট নম্বর

01717088967

Bkash Merchant

অ্যাকাউন্ট নম্বর

01974088967

Bkash, Nagad, Rocket

অ্যাকাউন্ট নম্বর

01835984648