মূল বিষয়বস্তুতে যান
আদ-দাওয়াহ ইলাল্লহ — প্রতিষ্ঠানের ব্যানার
আদ-দাওয়াহ ইলাল্লহ — লোগো
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান

আদ-দাওয়াহ ইলাল্লহ

আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা। মক্তব পরিচালনা, কুরআন ও দ্বীন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মক্তব প্রতিযোগিতা, সামাজিক সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বীনি জ্ঞান ও আমলভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

আমাদের পরিচিতি

আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া, মুসলিমদের আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা এবং দ্বীনি জ্ঞান ও আমলের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আদ-দাওয়াহ ইলাল্লহ বিশ্বাস করে, একটি সুন্দর ও কল্যাণময় সমাজ গঠনের ভিত্তি হলো সঠিক দ্বীনি জ্ঞান, বিশুদ্ধ আকীদা, কুরআন-সুন্নাহর শিক্ষা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিশু-কিশোর, তরুণ-যুবক, সাধারণ শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দ্বীনি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো মসজিদভিত্তিক মক্তব পরিচালনা। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও মৌলিক দ্বীনি শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মক্তব পরিচালনা এবং মক্তব শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আগ্রহ বৃদ্ধির জন্য জাতীয় মক্তব প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে কুরআন তিলাওয়াত, তাজবীদ ও দ্বীনের মৌলিক বিষয়সমূয়ের ওপর প্রতিযোগিতার সুযোগ থাকে।

শুধু শিশুদের দ্বীনি শিক্ষার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ নয়। "কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স"-এর মাধ্যমে তরুণ, যুবক, জেনারেল শিক্ষিত শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য নিবিড় দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। এছাড়া কর্মজীবী ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য স্বল্পমেয়াদি তিন দিনের মাদরাসা কোর্স পরিচালনার উদ্যোগ রয়েছে, যাতে ব্যস্ততার মধ্যেও তারা কুরআন ও দ্বীনের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পান।

দ্বীনি শিক্ষার পাশাপাশি মানুষের প্রয়োজন ও কল্যাণের প্রতিও আদ-দাওয়াহ ইলাল্লহ গুরুত্ব দেয়। দুর্যোগকালীন সহযোগিতা, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, রক্ত পরীক্ষা ও স্বাস্থ্যসেবা, গভীর নলকূপ স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।

সমাজে সুদমুক্ত ও স্বাবলম্বী জীবনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও প্রতিষ্ঠানটির মুসলিম বায়তুল মাল (কর্জে হাসানা) প্রকল্প রয়েছে। এর মাধ্যমে সুদমুক্তভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি দ্বীনি ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ এবং মসজিদভিত্তিক ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা ও ফ্রি বই বিতরণের মতো কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

আদ-দাওয়াহ ইলাল্লহ-এর সামগ্রিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো—মানুষকে কুরআন ও দ্বীনের জ্ঞানের সঙ্গে যুক্ত করা, সেই জ্ঞান অনুযায়ী আমল করার জন্য উদ্বুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একটি সচেতন, চরিত্রবান ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখা।

দাওয়াহ, দ্বীনি শিক্ষা, প্রশিক্ষণ ও জনকল্যাণ—এই চারটি ধারাকে সমন্বিত করে আদ-দাওয়াহ ইলাল্লহ তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন ১০ শেয়ার

প্রতিষ্ঠানের পাশে থাকুন

অনলাইনে অনুদান দিন

সর্বনিম্ন ১০ টাকা, সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা।

পরবর্তী ধাপে তথ্য নিশ্চিত করে SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

ছবিতে আমাদের কার্যক্রম

সংশ্লিষ্ট চলমান কার্যক্রম