মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স
এখানে নিরাপদ ও দায়িত্বশীল প্রক্রিয়ায় আমানত সেবা, কর্জে হাসানা সহায়তা এবং জনকল্যাণমূলক আর্থিক কার্যক্রম পরিচালিত হয়।
আমাদের পরিচিতি
মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি আর্থিক সেবামূলক উদ্যোগ। মানবিক, দায়িত্বশীল এবং শরিয়াহসম্মত আর্থিক ব্যবস্থাপনাকে আরও সংগঠিত ও প্রযুক্তিনির্ভরভাবে এগিয়ে নেওয়াই এর উদ্দেশ্য।নিবরাসের সেবাধারার আর্থিক অংশকে সুসংগঠিতভাবে পরিচালনার একটি উদ্যোগ
এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমানত, কর্জে হাসানা, সদস্যভিত্তিক সেবা, শাখা-নির্ভর যাচাই ও দায়িত্বশীল আর্থিক সহায়তাকে একটি স্বচ্ছ ব্যবস্থার অধীনস্ত। প্রতিটি আবেদন, প্রতিটি নথি ও প্রতিটি আর্থিক কার্যক্রম পরিষ্কার নিয়ম, যথাযথ অনুমোদন এবং মানবিক জবাবদিহির মধ্যে পরিচালিত। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের শিক্ষা, দাওয়াহ ও মানবসেবার ধারাবাহিকতার অংশ
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত একটি শিক্ষা, গবেষণা ও সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনটি শিক্ষা, গবেষণা, মসজিদ নির্মাণ, ত্রাণ, পুনর্বাসন, প্রকাশনা, দাওয়াহ ও সমাজসেবার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স সেই বৃহত্তর সেবামূলক কাঠামোর একটি আর্থিক সহায়ক উদ্যোগ।
যে মূল্যবোধের উপর আমাদের পথচলা
আস্থা ও জবাবদিহি
প্রতিটি শাখা-প্রক্রিয়া, অনুমোদন, নথি ও হিসাব পরিচালনা স্পষ্ট, যাচাইযোগ্য এবং দায়িত্বশীল প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ।
শরিয়াহসম্মত আর্থিক নীতি
আমাদের সেবাগুলো সুদমুক্ত, নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্মত ভিত্তির উপর গড়ে তোলা, যেন কল্যাণমুখী সমাজ সেবা এবং উদ্যোক্তা সৃষ্টি হয়।
প্রযুক্তিনির্ভর সুশৃঙ্খল ব্যবস্থাপনা
প্রতিটি প্রক্রিয়া এবং দায়িত্বশীলদের কার্যসমূহ একই সংগঠিত প্লাটফর্মে নিরাপদ প্রযুক্তি নির্ভর সুশৃংখল সিস্টেম
মানবসেবামূলক দৃষ্টিভঙ্গি
আমাদের লক্ষ্য শুধু ডিজিটাল লেনদেন সুবিধা দেওয়া নয়; বরং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা।
যে বৃহত্তর সেবাভিত্তির উপর মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স দাঁড়িয়ে আছে
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, ইয়াতিম প্রতিপালন, ফ্রি চিকিৎসা সেবা, দাওয়াতী কার্যক্রম, মক্তব পরিচালনা, ত্রাণ বিতরণ, মসজিদ নির্মাণ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স সেই সেবার আর্থিক দিককে আরও শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিতে কাজ করছে।
এখানে নিরাপদ ও দায়িত্বশীল প্রক্রিয়ায় আমানত সেবা, কর্জে হাসানা সহায়তা এবং জনকল্যাণমূলক আর্থিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানের পাশে থাকুন
অনলাইনে অনুদান দিন
এই প্রতিষ্ঠানের জন্য এখন অনলাইন অনুদান গ্রহণকারী কোনো চলমান কার্যক্রম নেই। অনুদানের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগের তথ্য দেখুন